ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৮:৫৭:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

ক্যালিফোর্নিয়ার লেকে বাংলাদেশি তরুণীর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৭ এএম, ৬ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার একটি লেকে পা পিছলে ইসরাত আজিম মিম‌‌ (২৪) নামের এক বাংলাদেশি তরুণীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৪ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে সাউথ লেক তাহোতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসরাত আজিম মিম‌‌ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের কেগনা এলাকার যুক্তরাষ্ট্র প্রবাসী আনোয়ারুল আজিমের ছোট মেয়ে।

জানা যায়, ইসরাত আজিম মিম‌‌ বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া শহরে বসবাস করতেন। তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে অধ্যয়নরত ছিলেন। 

মঙ্গলবার (৪ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে সাউথ লেক তাহোতে ঘুরতে গেলে পা পিছলে পানির স্রোতে ডুবে যান তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামাতো ভাই সাজিদ শান্ত  বলেন, ইসরাত আজিম মিম‌‌ আমার ডলি ফুফুর মেয়ে। সে পরিবারের ছোট সন্তান। ঘুরতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুলাই) ভার্জিনিয়া শহরে তাকে দাফন করা হবে।

যুক্তরাষ্ট্র প্রবাসী মো. মোয়াম্মেল বলেন, নিহতের বাবা-মা সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।